টলিউডে নতুন অধ্যায়: পাঁচ ছবির Line Producer হিসেবে আত্মপ্রকাশ সিদ্ধার্থ দাশগুপ্ত ও রজত সাহার

Entertainment Kolkata

কলকাতা: টলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় ১৭ বছর ধরে PR, মার্কেটিং, ব্র্যান্ডিং ও ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত Silver Screen Dream Production House-এর কর্ণধার সিদ্ধার্থ দাশগুপ্ত এবার প্রযোজনা ও ছবি নির্মাণের জগতে নতুন ভূমিকায় পা রাখতে চলেছেন। শুরুতেই একসঙ্গে পাঁচটি ছবির Line Producer হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

টলিউডের একাধিক সফল ছবিতে দীর্ঘদিন Executive Producer (EP) হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে Rajat Saha Enterprise-এর কর্ণধার রজত সাহার। এবার সিদ্ধার্থ দাশগুপ্তের সঙ্গে যৌথভাবে এই পাঁচটি ছবির Line Production-এর দায়িত্ব সামলাবেন রজত সাহাও। পাশাপাশি নিজেদের প্রযোজনায় ছবি তৈরির পরিকল্পনাও রয়েছে তাঁদের।

দীর্ঘদিন ধরে বিনোদন জগতের বিভিন্ন ছবির PR, মার্কেটিং, ব্র্যান্ডিং এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ছবির প্রযোজনা ও Line Production-এর ক্ষেত্রে নতুনভাবে নিজেদের পরিচয় তৈরি করতে চাইছেন দুই উদ্যোক্তা।

পাঁচটি ছবিকে কেন্দ্র করে তাঁদের এই নতুন যাত্রায় মূলত প্রোডাকশন ব্যবস্থাপনার পাশাপাশি ক্যাম্পেইন ও জনসংযোগের দিকটিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা ও যোগাযোগকে কাজে লাগিয়ে ছবিগুলির প্রচার ও দর্শকের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

সিদ্ধার্থ দাশগুপ্ত ও রজত সাহার এই যৌথ উদ্যোগ টলিউডের প্রযোজনা ও ছবির প্রচারের ক্ষেত্রে তাঁদের দীর্ঘ অভিজ্ঞতাকে নতুন পরিসরে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *