১১তম ‘ভারত গৌরব অনন্য সম্মান ২০২৫’-এ সম্মানিত হলেন স্বপন সমাদ্দার সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা

Entertainment Kolkata

কলকাতা: ‘রিপোর্টারস অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন’-এর পরিচালনায় এবং ‘গ্ল্যামার গ্লো ফ্যাশান’ ও ‘অলক ফাউন্ডেশন’-এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো ১১তম ভারত গৌরব অনন্য সম্মান ২০২৫। মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

মঞ্চে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি দেবযানী ঘোষ, সহ-সভাপতি সঞ্জয় তাওয়ার, প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, যুগ্ম সহ-সম্পাদিকা শুভ্রা নায়েকদেবশ্রী মুখার্জী, এবং সাংস্কৃতিক সম্পাদিকা মৌসুমী বর্ধন

এই বছর সম্মানপ্রাপ্তদের মধ্যে ছিলেন:
স্বপন সমাদ্দার, সায়ন সাহা, সুহানা বোস, রাতুল সরকার, তুষার পাটয়ারি, মেচেল বোস, ড. অনিরূদ্ধ পাল, উচাঙ্খা একাডেমি, অদিতি ব্যানার্জী সহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়া দাস, সুশান চৌধুরী, আকাশ চ্যাটার্জী, গোপাল দেবনাথ, তপন জানা, তারক ধরসন্দীপন মান্না

পুরো অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন অনুপ কুমার বর্ধন, এবং তাঁর সহযোগিতায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদিকা মৌসুমী বর্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *