আশা অডিও আনল ভরৎ–সৌরভের নতুন হিন্দি আরএনবি–পপ সিঙ্গল “অম্বরান পার”

Entertainment Kolkata West Bengal

কলকাতা: আশা অডিও কোম্পানি গর্বের সঙ্গে ঘোষণা করল তাদের সর্বশেষ হিন্দি আরএনবি–পপ সিঙ্গল “অম্বরান পার”-এর মুক্তি। গানটির সুর, কথা ও কণ্ঠের দায়িত্বে রয়েছেন মুম্বাই-ভিত্তিক খ্যাতনামা কম্পোজার-প্রোডিউসার জুটি ভরৎ–সৌরভ। গানটি আজ থেকে শোনা যাবে আশা অডিও ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং সমস্ত জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

২০১৯ সালে ইউটিউব আর্টিস্ট নেক্সট আপ – ইন্ডিয়া সম্মানে ভূষিত ভরৎ–সৌরভ বর্তমানে যুক্ত আছেন ভাইরল অরিজিনালস-এর সঙ্গে। এর আগে তারা “তুম যাে মিলি”, “জিদ”, “ভেল্লাকে” এবং “নাচাদে”-এর মতো একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তাদের নতুন সৃষ্টি “অম্বরান পার”-এও ধরা দিয়েছে সেই স্বতন্ত্র সঙ্গীতধারা—আবেগঘন গীতের সঙ্গে আধুনিক সাউন্ড ডিজাইনের সুনিপুণ সংমিশ্রণ। গানটির ভিডিওতে শিল্পীরা নিজেরাও উপস্থিত থাকবেন, যা ভক্তদের কাছে গানটিকে আরও বিশেষ করে তুলবে।

প্রাণবন্ত ও উচ্ছল আবহে ভরপুর “অম্বরান পার” প্রেম, আকর্ষণ ও সৌন্দর্যের এক অনন্য উদযাপন। গানের কথায় প্রতিফলিত হয়েছে নায়িকার রূপ, আভিজাত্য ও মাধুর্যের প্রশংসা। মসৃণ কণ্ঠস্বর, কোমল মেলোডি এবং সমকালীন আরএনবি–পপ বিট এই গানটিকে তরুণ প্রজন্মের জন্য এক অনবদ্য ফিল-গুড অ্যান্থেমে রূপান্তরিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *