কলকাতা: বীরভূমের রেল যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে সিউড়ি–নালা নিউ রেল লাইন প্রকল্প এবং প্রান্তিক–সিউড়ি নিউ রেল লাইন প্রকল্পের বর্তমান পরিস্থিতি ও অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল কলকাতায়।
ইস্টার্ন রেলের ফেয়ারলি প্লেসের সদর দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের মন্ত্রী-ইন-চার্জ জগন্নাথ চট্টোপাধ্যায় এবং ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। বৈঠকে বীরভূমের জেলাশাসক ধবল জৈন-ও উপস্থিত ছিলেন।
বৈঠকে দুটি নতুন রেললাইন প্রকল্পের বর্তমান অবস্থা, কাজের অগ্রগতি এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্প দুটির মূল লক্ষ্য বীরভূম এবং সংলগ্ন এলাকার রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত ও সুসংহত করা।
এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে বক্রেশ্বর ধাম-সহ আশপাশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটনস্থলে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে পর্যটক ও সাধারণ যাত্রীদের চলাচল বাড়ার পাশাপাশি এলাকার পর্যটন শিল্পও উপকৃত হতে পারে।
নতুন রেল সংযোগ বীরভূমের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতকে আরও সহজ করবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার সম্ভাবনাও রয়েছে।
বৈঠকে প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি রেল যোগাযোগের উন্নয়নের মাধ্যমে বীরভূমের সা
