কলকাতা: দুর্গাপুজোর শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতাকে সম্মান জানাতে নতুন ভাবনা ও আরও বড় আয়োজন নিয়ে শুরু হলো ‘শারদ সেরা শিরোপা ২০২৬’-এর যাত্রা। কলকাতার গল্ফগ্রিনের Tashan Café-তে অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতার গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান। FRIENDZZ MEDIA AND ENTERTAINMENT PVT. LTD.-এর উদ্যোগে এবং Silver Screen-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক পরিচিত মুখ। পাশাপাশি Quardz NTT Production-এর ‘তুমি উমা’ মিউজিক ভিডিওর শুভ মুক্তিও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
এবারের ‘শারদ সেরা শিরোপা’ শুধু পুজোর সেরা শিল্পকর্মকে সম্মান জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। নতুন শিল্পী, মডেল, মেকআপ আর্টিস্ট এবং ফ্যাশন ফটোগ্রাফারদের সামনে তুলে ধরার উদ্যোগও নেওয়া হয়েছে এই মঞ্চের মাধ্যমে।
‘তুমি উমা’ মিউজিক ভিডিও ঘিরে বিশেষ চমক
গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল Quardz NTT Production-এর মিউজিক ভিডিও ‘তুমি উমা’-র শুভ মুক্তি। এই মিউজিক ভিডিওতে রয়েছেন Vivaan Ghosh ও Shine। মিউজিক ডিরেক্টর Adrita Jhinuk। গানটি গেয়েছেন Prosenjit Mallick ও Adrita Jhinuk। পরিচালনার দায়িত্বে রয়েছেন Sayan Dasgupta ও Rohit Mondal এবং Executive Producer হিসেবে রয়েছেন Neeladri Das।
এবারের উদ্যোগের বিশেষত্ব হলো, ‘শারদ সেরা শিরোপা’র জন্য আলাদা কোনও থিম মিউজিকের পরিবর্তে পুজোর মণ্ডপে মণ্ডপে শোনানো হবে ‘তুমি উমা’-র গান। এর মাধ্যমে শারদোৎসবের আবেগের সঙ্গে মিউজিক ভিডিওটিকে যুক্ত করার পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা।
নতুন প্রতিভাদের সামনে আনার উদ্যোগ
‘শারদ সেরা শিরোপা’-র কর্ণধার শুভজিৎ বোস জানান, পরের বছরের পরিকল্পনা শুরু হয়ে যায় চলতি বছরের পুজো শেষ হওয়ার পর থেকেই। প্রায় এক বছর ধরে চলে প্রস্তুতি ও পরিকল্পনা। তবে শেষ তিন মাসে প্রস্তুতির গতি আরও বেড়ে যায়।
শুভজিৎ বোসের কথায়, তাঁদের লক্ষ্য শুধুমাত্র পুরস্কার দেওয়া নয়, বরং বিভিন্ন ক্ষেত্রের নতুন প্রতিভাদের পরিচিতির আলোয় নিয়ে আসা। FRIENDZZ MEDIA AND ENTERTAINMENT ফিল্ম, ফ্যাশন, মিডিয়া, ইভেন্ট ও মার্কেটিং নিয়ে কাজ করে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই নতুন প্রতিভাদের জন্য একটি কার্যকর মঞ্চ তৈরি করতে চান তাঁরা।
এবারের উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন নন্দিতা, রিতসিখা, সংহিতা, ইমন, মিষ্টু, জয়ন্তী, অভ্রাজ্যোতি, দ্রূপি, সিদ্ধার্থ, অনুশুয়া, উত্তিয়া, মৌসুমি, প্রানভী, দেবরাজ, পিঙ্কি, সাগ্নিক, জ্ঞানজ্যোতি, গরিমা, নেহা ও বালাজি-সহ একাধিক নতুন প্রতিভা। মডেলিং, ফটোশুট, ব্যানার ফিচার এবং বিভিন্ন প্রচারমূলক কাজের মাধ্যমে তাঁদের সামনে আনার পরিকল্পনা রয়েছে।
তারকাদের উপস্থিতিতে জমজমাট উদ্বোধন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Sankar Chakraborty, Honey Bafna, Koushik Chakraborty, Debraj Mukherjee, Vivaan, Shine, Prosenjit Mallick এবং Adrita Jhinuk-সহ একাধিক পরিচিত মুখ।
এই বৃহৎ আয়োজনের পিছনে FRIENDZZ এবং Silver Screen-এর টিমের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন শুভজিৎ বোস। চন্দ্রিমা, রাখি, শঙ্করদা, রিভা, রোহিত, অমিত, বিশ্বদীপ, সাহিন, ঐন্দ্রিলা ও অনির্বাণ-সহ পুরো টিম এবং তাঁদের পার্টনার সিদ্ধার্থ দাশগুপ্তের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি বিশেষভাবে ধন্যবাদ জানান লোভ-কে।
প্রায় ৫০০টি পুজোকে নিয়ে শারদ সেরা শিরোপা ২০২৬
এবারের ‘শারদ সেরা শিরোপা’র পরিধি আগের তুলনায় অনেকটাই বড়। উদ্যোক্তাদের দাবি, কলকাতা, হুগলি, কলকাতা সংলগ্ন এলাকা এবং বিভিন্ন জেলা মিলিয়ে প্রায় ৫০০টি পুজোর সঙ্গে কাজ করছে তাঁদের টিম।
বড় পুজো কমিটিগুলির পাশাপাশি ছোট এবং নতুন পুজো কমিটিগুলিকেও সমান গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন আয়োজকেরা। তাঁদের পরিকল্পনা অনুযায়ী, আগামী তৃতীয়া থেকে শুরু হবে পুজো পরিক্রমা। প্রতিমার শিল্পকর্ম, মণ্ডপের ভাবনা, সাজসজ্জা এবং সামগ্রিক উপস্থাপনার ভিত্তিতে পুজোগুলিকে মূল্যায়ন করা হবে।
পরিক্রমা ও বিচারপর্ব শেষে জানা যাবে, কোন পুজো কমিটি এবার সেরার সম্মান অর্জন করে। প্রতি বছরের মতো এবারও একাধিক নতুন পুজো কমিটি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বলে জানিয়েছেন শুভজিৎ বোস।
শিল্প, সংস্কৃতি, নতুন প্রতিভা এবং শারদোৎসবের আবেগকে এক সুতোয় বাঁধার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে ‘শারদ সেরা শিরোপা ২০২৬’। এবার কোন পুজো তার সৃজনশীলতা ও উপস্থাপনার মাধ্যমে বিচারকদের নজর কাড়ে, এখন সেটাই দেখার।
