আন্তর্জাতিক নারীদিবসে অসহায় মহিলাদের পাশে ইস্টার্ণ ইন্ডিয়া অপ্টোমেট্রিক অ্যাসোসিয়েশন

Education Healthcare Social Awareness West Bengal

কলকাতা : আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষ্যে ইস্টার্ণ ইন্ডিয়া অপ্টোমেট্রিক অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ সরকারের গৃহহীন আশ্রয় প্রকল্পের অন্তর্ভুক্ত অসহায় ও দুস্থ মহিলাদের জন্য একটি সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণ করে। এই কর্মসূচির মাধ্যমে মহিলাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি তাঁদের মধ্যে খাদ্য ও বস্ত্রও বিতরণ করা হয়।

এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ভয়েস অফ ফ্রিডম ওয়েলফেয়ার সোসাইটি। অনুষ্ঠানে উপস্থিত থেকে ইস্টার্ণ ইন্ডিয়া অপ্টোমেট্রিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মধুমিতা দেব জানান, সমাজের প্রয়োজনীয় ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের মূল লক্ষ্য।

তিনি বলেন, এই ধরনের সমাজসেবামূলক কাজে অ্যাসোসিয়েশন সবসময়ই সাধ্যমতো সহযোগিতা করে এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে। একইসঙ্গে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে, নারী-পুরুষ নির্বিশেষে, এই ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *